সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ

SHANARPAR, SIDDHIRGANJ, NARAYANGANJ.

01726293140

Categories
August 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Recent Comments

ইনকোর্স পরীক্ষার বিজ্ঞপ্তি

এতদ্বারা অত্র কলেজের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত বর্ত মান সূচী অনুযায়ী তাদের ২০২৫ সালের ২য় বর্ষ পরীক্ষার ১ম ইনকোর্স পরীক্ষা ২৬/০৭/২০২৬খ্রি. তারিখ হতে এবং ২য় ইনকোর্স পরীক্ষা ০১/০৯/২০২৬খ্রি. তারিখ হতে শুরু হবে। এ লক্ষে দ্রুত কলেজ অফিসে যোগাযোগ করার জন্য বলা হলো। নির্দেশক্রমে অধ্যক্ষ

Read More »

ওরিয়েন্টেশন ক্লাস বিজ্ঞপ্তি

এতদ্বারা সানারপাড় রওশন আরা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ওরিয়েন্টেশন ক্লাস আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২৫খ্রি. (সোমবার) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। এ লক্ষে সকল শিক্ষার্থীকে যথাসময়ে কলেজে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। অধ্যক্ষ সানারপাড় রওশন আরা কলেজ

Read More »

প্রাক-নির্বাচনী পরীক্ষার বিজ্ঞপ্তি ও রুটিন

অত্র কলেজের দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীকে প্রাক-নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি যথাযথভাবে পালন করার জন্য নির্দেশ করা হলো।

Read More »

ছুটির বিজ্ঞপ্তি

“আখেরি চাহার সোম্বা” উপলক্ষে, আগামীকাল ২০শে আগস্ট ২০২৫খ্রি. তারিখ বুধবার কলেজ বন্ধ থাকবে। অধ্যক্ষ, সানারপাড় রওশন আরা কলেজ।

Read More »

ছুটির বিজ্ঞপ্তি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট ২০২৫খ্রি. তারিখ মঙ্গলবার কলেজ বন্ধ থাকবে। অধ্যক্ষ সানারপাড় রওশন আরা কলেজ

Read More »

একাদশ শ্রেণিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি

২৪ জুলাই ২০২৫ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ জুলাই হতে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে এবং একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ী চলবে। ভর্তির সময় প্রদেয় ফি বিবরণ : ক) ভর্তি ফরম : ২০০ টাকা খ) ভর্তি ফি : ৬০০ টাকা গ) সেশন চার্জ : ৫০০০ টাকা মোট ফি ৫৮০০ টাকা ভর্তির সময় যে সকল কাগজপত্র জমা দিতে হবে : ১। এসএসসি পরীক্ষার মূল মার্কশিট ও প্রশংসাপত্র। ২। এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। ৩। শিক্ষার্থীর সাম্প্রতিক তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজ ছবি। ৪। শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধনের ফটোকপি। ৫। শিক্ষার্থীর পিতা-মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। অধ্যক্ষ সানারপাড় রওশন আরা কলেজ

Read More »

ডিগ্রি ৩য় বর্ষ ফরম পূরণ বিজ্ঞপ্তি

২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ আগামী ৩০/০৭/২০২৫ খ্রি. হতে ২০/০৮/২০২৫খ্রি. তারিখ পর্যন্ত চলবে। এ লক্ষে নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সম্ভাব্য পরীক্ষার্থীদের নির্দেশ দেয়া হলো। এ ছাড়াও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফরম পূরণের হার্ডকপি কলেজে জমা দেয়ার পূর্বে সকল বকেয়া পরিশোধের রশিদ দেখাতে হবে । হার্ডকপির নির্দিষ্ট জায়গায় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আইকা গাম দিয়ে লাগাতে হবে এবং ডিগ্রি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে। ৩য় বর্ষ ফরম পূরণের ফি- ৪৫০০/- টাকা। অধ্যক্ষ সানারপাড় রওশন আরা কলেজ

Read More »

বিদায় অনুষ্ঠান ও প্রবেশপত্র বিতরণ

এতদ্বারা অত্র কলেজের ২০২৫ সালের এইচ.এস.সি. পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের বিদায় সংবর্ধনা ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠান আগামী ১৮ই জুন ২০২৫ সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে আসার জন্য বিশেষ ভাবে বলা হলো। অধ্যক্ষ-SRADC

Read More »